জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে জানতাম না: আমীর খসরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, সেটা আগে তো জানতাম না। এখন মুক্তিযুদ্ধের ঘোষণা কে কীভাবে দিয়েছেন, তার জ্ঞানের পরিধি দেখে খুশি হয়েছি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাইছে না, বরং জানতে চাচ্ছে আপনার আগামী দিনের পরিকল্পনা কী। জনগণের জন্য আপনি কী করবেন?”
এর পাশাপাশি আমীর খসরু মন্তব্য করেন, “জিয়াউর রহমানকে মার্কেটিং করার আমাদের কোনো প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “এ ধরনের বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের আরও ক্ষতিগ্রস্ত করছে। যদি এখনও কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাও তারা হারাচ্ছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।