সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২২
রাজধানীর সাইন্সল্যাব মোড়ে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগের দিকে মিছিল বের করার চেষ্টা করছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে র্যালি বের করলে পুলিশ তাদের রাস্তায় বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা অগ্রাহ্য করে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ পরে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শিক্ষার্থী মুনতাসির বলেন, “আমরা হাদির হত্যার বিচারের দাবিতে মিছিল করছিলাম। পুলিশ আমাদের ওপর হাত তুলেছে। এসময় কিছু বাইরের ব্যক্তি পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আমাদের দোষারোপ করেছে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাস ছেড়েছিল। পুলিশ কলেজের সঙ্গে যোগাযোগ করে জানায়, কিছু ছাত্র সাইন্সল্যাব মোড়ে গেছে। পরে কিছু শিক্ষার্থীকে ধরে তারা ইন্টারোগেশন করেন। শিক্ষার্থীরা হাদির ইস্যুতে মিছিল করছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।