জনপ্রিয় ব্রান্ড 'সেলাই' এ ভোক্তা অধিদপ্তরের অভিযান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৯:৪৫
ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন শপিংমল ও ব্র্যান্ড শোরুমে জমে উঠেছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড়ের এই সময়ে সম্ভাব্য প্রতারণা ও অনিয়ম ঠেকাতে বাজার তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বনানী এলাকায় অবস্থিত জনপ্রিয় পোশাক ব্র্যান্ড সেলাই–এর একটি শোরুমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মূল্যতালিকা, বিক্রয় কার্যক্রম এবং ভোক্তা-অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় যাচাই–বাছাই করা হয়।
তবে তদারকির সময় কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার প্রমাণ পাওয়া যায়নি। বরং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং ক্রেতারা প্রতারণার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।