২০ এপ্রিলের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশে ওয়াক্তভিত্তিক সময় নির্ধারণ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি দিকই শৃঙ্খলা, কল্যাণ ও আত্মিক প্রশান্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যা ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। ব্যস্ততার মাঝেও সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ০১ জিলকদ ১৪৪৭ হিজরি।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো—
- জোহর: ১২:০১ মিনিট
- আসর: ৪:৩০ মিনিট
- মাগরিব: ৬:২৬ মিনিট
- এশা: ৭:৪২ মিনিট
- ফজর (২১ এপ্রিল): ৪:১৪ মিনিট
বিভাগভিত্তিক সময়ের পার্থক্য:
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য পার্থক্য রয়েছে। নিজ নিজ এলাকার সঠিক সময় জানতে নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে
যেসব জেলায় সময় বিয়োগ করতে হবে:
- চট্টগ্রাম: ৫ মিনিট
- সিলেট: ৬ মিনিট
যেসব জেলায় সময় যোগ করতে হবে:
- খুলনা: ৩ মিনিট
- রাজশাহী: ৭ মিনিট
- রংপুর: ৮ মিনিট
- বরিশাল: ১ মিনিট
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি ব্যক্তি ও সমাজজীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।