পাকিস্তান ভারত–ম্যাচ বয়কট, বাংলাদেশকে সমর্থন দিলেন প্রধানমন্ত্রী
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। তিনি বলেন, ‘খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়’ এবং এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে।
মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বুধবার ইসলামাবাদে আলোচনায় তিনি বলেন, “টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট—ভারতের বিপক্ষে খেলব না। পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের সঠিক সিদ্ধান্ত।”
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মাধ্যমে নিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তান এই ঘোষণা দেয়। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ এবারই প্রথম প্রকাশ করা হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি, তবে পাকিস্তান দল খেলবে না বলে গত রোববার এক পোস্টে জানানো হয়।
আইসিসি তখন পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি প্রভাবের’ কথা মনে করিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিল।
এদিকে, ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির কারণে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে পারছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি এবং ভারত সরকার নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি। ফলে বাংলাদেশ দল ভারতে অংশ না নিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পিসিবি প্রধান মহসিন নাকভি আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “বাংলাদেশের প্রতি অন্যায় করা হচ্ছে।” এর আগে আইসিসি বোর্ড সভায় ভেন্যু বদলের ভোটে তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।