শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২

বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া-এর রাজধানী লা পাজ-এর কাছে টাকা ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। খবর আরটি নিউজ

জানা গেছে, নতুন ছাপানো জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো বহনকারী সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানীর সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের একটি মাঠে বিধ্বস্ত হয়।

বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top