ইসরায়েলের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২০:২৯
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের এক সংবাদমাধ্যম। তবে এ তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক হামলায় আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা এই মূল্যায়ন করছেন এবং প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা বা স্বতন্ত্রভাবে যাচাইয়ের অপেক্ষায় সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক নজর রাখছে।
বিস্তারিত আসছে…
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।