ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৬
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২। তবে কোনো পক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।
টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের হামলায় আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা এ বিষয়ে মূল্যায়ন করছেন এবং প্রতিবেদনে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে সব দাবিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এবং পরিস্থিতি আন্তর্জাতিকভাবে সতর্ক নজরে রাখা হচ্ছে।
বিস্তারিত আসছে…
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।