রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

খামেনির মৃত্যু: ইতিহাসের সবচেয়ে ‘বিধ্বংসী হামলার’ ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১০:৫০

ছবি: সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, খুব শিগগিরই এই অভিযান শুরু হবে।

আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘কয়েক মুহূর্তের মধ্যেই’ অভিযান শুরু হতে পারে। এতে অঞ্চলজুড়ে দখলকৃত ভূখণ্ড এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই ঘোষণা আসে।

এর আগে শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। পরে রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই তথ্য নিশ্চিত করেন।

প্রথমদিকে ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি। তবে আজ সকালে দেশটির পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top