ইরানের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি কাতারের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ০৯:৩২
ইরানের দুইটি সুখোই-চব্বিশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে কাতারের বিমান বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ছোড়া সাতটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। কাতারের পক্ষ থেকে ইরানের এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানানো হয়েছে।
সোভিয়েত আমলে নির্মিত সুখোই-চব্বিশ একটি সর্বআবহাওয়ায় সক্ষম অতিস্বনক যুদ্ধবিমান। এটি শব্দের গতির প্রায় দেড় গুণ বেগে উড়তে পারে। সর্বোচ্চ আট হাজার কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই যুদ্ধবিমান বর্তমানে আর তৈরি করে না রাশিয়া।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।