মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৩:১৩

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সীমিত অগ্নিকাণ্ড হয়েছে, তবে কোনো হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দূতাবাস এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের শিখা দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সূত্র বলেছে, ভোরের সময় ভবনটি খালি ছিল এবং আগুন তুলনামূলকভাবে ছোট ছিল।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস রিয়াদ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত নাগরিকদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top