মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

এই যুদ্ধটা আর লম্বা টানব না, ক্লান্ত হয়ে যাচ্ছি! - নেতানিয়াহু

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:১৮

ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হলেও, এই অভিযান দীর্ঘস্থায়ী করার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “এই যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা যুদ্ধ শুরু করেছি এমন একটি লক্ষ্যকে সামনে রেখে, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। যেটি এতদিন আমরা কল্পনা করতে পারিনি।”

তিনি বলেন, যুদ্ধের নির্দিষ্ট সময়কাল বা লক্ষ্য সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া সম্ভব হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ট্রাম্প “এক কথার মানুষ” এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী।

নেতানিয়াহু সাক্ষাৎকারে আরও বলেন, “আমরা যুদ্ধ শুরু করেছি। বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করবে।” এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, রেজিম পরিবর্তনের পরিবেশ তৈরি করাই মূল উদ্দেশ্য।

একইসাথে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তিনি বলেন, “দেশটি বড়। তবে যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।”

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক ক্ষমতা দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম হলেও, ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাব শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top