শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৪:৩৯

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। ঘটনা ঘটে শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক এবং জাবের মিয়া (২৪)। তাদের সবাই শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের মতে, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে নৌকাসহ জেলেদের ধাওয়া করে অস্ত্রের মুখে আটক করে। এর আগেও কয়েক দফায় নাফ নদীতে জেলেদের আটক করেছে এই গোষ্ঠী, যার ফলে জেলেরা মাছ ধরতে গিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top