বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

পাহাড়ে ধাক্কা লেগে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৪:২০

ছবি: সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য রয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এএন-২৬ মডেলের ছিল। দুর্ঘটনার সময় বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত ফ্লাইটে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলের পর অঞ্চলটিতে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়েছে। এএন-২৬ মডেলের বিমান দীর্ঘদিন ধরে রুশ বাহিনীতে ব্যবহৃত হলেও অতীতে একাধিকবার যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনার নজির রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top