সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৩৮
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। খালিজ টাইমস বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের ফুজাইরা শহরের আল রিফায় এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ আঘাতে তিনি নিহত হন। নিহত বাংলাদেশি ওই এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এই ঘটনায় আমিরাতে ইরানি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।