চুক্তির জন্য ইরান আবারও যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে সাম্প্রতিক বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইরান। তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে তেহরান এখন বেশ আগ্রহ দেখাচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতি হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি।
তিনি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এ বিষয়েই এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
অন্যদিকে, আলোচনায় অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।