রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লো ইরানের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২০:৩৭

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর শেষ করে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশে ফিরে গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন। সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেন। বিদায়ের আগে তিনি জানান, আলোচনায় কোনো সমঝোতা হয়নি। পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top