এআই ভিডিও:
দ্রুতগতির ট্রেনের সামনে থেকে শিশুকে ‘বাঁচাল’ গরু আবেগ ছুঁলেও বাস্তবতা ভিন্ন!
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতোমধ্যেই লাখো মানুষকে বিস্মিত করেছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট শিশু রেললাইনের একেবারে পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রেন এগিয়ে আসে। হঠাৎ একটি গরু (বা ষাঁড়) এসে শিশুটিকে সরিয়ে দিয়ে সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচায়।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ @PariIshq নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ইতোমধ্যে এটি ১৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “যখন মানুষ নীরব, তখন একটি প্রাণী দেখালো মানবতা।” আবেগঘন এই বার্তায় প্রভাবিত হয়ে অনেকেই যাচাই না করেই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিওটি বাস্তব নয়। এটি কোনো অলৌকিক ঘটনা বা প্রাণীর মানবিক আচরণের উদাহরণ নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) ব্যবহার করে তৈরি একটি ডিজিটাল বিভ্রম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।