ঈদের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৪:৪৬
পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, ঈদের পরদিন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি মেট্রোরেল চলাচল করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।