দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৪:৪০

ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের প্রচলিত আইন জানা প্রতিটি নাগরিকের নিজস্ব দায়িত্ব। নিজে আইন সম্পর্কে জানবেন, প্রয়োজনে পড়বেন- কারণ আইন জানা যেমন নাগরিক অধিকার, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইন না জানার অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, দৈনন্দিন জীবনযাপন ও দেশে বসবাসের জন্য প্রয়োজনীয় আইন সম্পর্কে ধারণা থাকা যেমন নাগরিকের অধিকার, তেমনি এটি একটি দায়িত্বও—যা সবারই জানা উচিত।

তিনি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখী মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এমনকি ঈদের আগের দিন রওনা দিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় অনেকে স্বস্তিতে ঈদ উদ্‌যাপনও করতে পারেন না। এ কারণে চলতি বছর যাত্রীদের কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে প্রতিবন্ধকতা বা যানজট যেন না হয়—সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহাসড়কে সমন্বয় সভা করা হয়েছে।

আইজিপি আরও বলেন, অনেক সময় নাগরিকরা ট্রাফিক আইন সম্পর্কে অবগত থাকেন না, সড়ক সংকেতও ঠিকভাবে বুঝতে পারেন না এবং আইন মেনে চলেন না। ফলে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রেখে অন্যদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ বিষয়ে সবাই সচেতন হলে সড়কের এমন ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top