আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না: অহনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৬:১১
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গন উত্তাল। ঘটনার পর থেকেই আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও তিনি নীরব ছিলেন। সম্প্রতি তিনি নীরবতা ভেঙে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধেও গুরুতর কিছু অভিযোগ তুলেছেন।
এ বিষয়টি নিয়ে চটেছেন আলভীর সহকর্মী ও জনপ্রিয় অভিনেত্রী অহনা ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আলভীকে উদ্দেশ্য করে বলেছেন, “একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো। এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না।”
অহনা আরও মনে করিয়ে দিয়েছেন যে সত্যের বিচার সৃষ্টিকর্তা করবেনই। তিনি লিখেছেন, “মনে রাখবেন ‘আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’।”
উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে আলভীর সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে। শুরুতে আলভী শোক প্রকাশ করলেও সময়ের ব্যবধানে তার সুর বদলে গেছে। নেটিজেন এবং বিনোদন অঙ্গনের অনেকেই অভিযোগ তুলেছেন যে, নিজের দোষ ঢাকতে আলভী মৃত স্ত্রীর চরিত্র বা ব্যক্তিগত বিষয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।