ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে।
এ সিদ্ধান্তের ফলে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
সংবাদপত্র মালিক সমিতি জানায়, ঈদ উপলক্ষে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষে ২৫ মার্চ থেকে আবার নিয়মিতভাবে সংবাদপত্র প্রকাশ শুরু হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।