মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠনের কার্যালয় উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:০৯

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের ভোকেশনাল মোড় সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহফুজ সাজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিরা সংগঠনটির লক্ষ্য ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বক্তারা বলেন, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম আত্মপ্রকাশের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করবে এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল ইসলাম, প্রেসফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ নয়ন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিয়ন দুলাল, আর টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সৈকত ইসলাম, কালের কণ্ঠের প্রতিনিধি আমিনুল ইসলাম রকি, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি একরামুল হক, আইনজীবী রনি, আইনজীবী রাসেল তোকদারসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও মুদ্রিত গণমাধ্যমের সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top