মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঢাকাসহ সারা দেশে ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৯:০১

সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

পরবর্তী চার দিনে আবহাওয়ার সম্ভাব্য চিত্র এভাবে থাকবে:

বুধবার (১৮ মার্চ): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২০ মার্চ): সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২১ মার্চ): সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top