রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

শাকিবের জন্মদিনে কে আগে শুভেচ্ছা জানালেন—অপু না বুবলী?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:১৮

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা বহুদিন ধরেই আলোচনায়। বিশেষ দিনগুলো এলেই যেন নতুন করে সামনে আসে সেই সম্পর্কের রেশ, আর ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে।

গতকাল ২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। দিনটি ঘিরে সামাজিকমাধ্যমে ভক্তদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন তার দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে শুরু থেকেই প্রশ্ন ছিল—কে আগে শুভেচ্ছা জানালেন?

খোঁজ নিয়ে জানা যায়, শুভেচ্ছা জানানোর দৌড়ে এগিয়ে ছিলেন অপু বিশ্বাস। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি ফেসবুক স্টোরিতে শুভেচ্ছা জানান। যদিও আলাদা কোনো পোস্ট দেননি, তবে তার শেয়ার করা মুহূর্তে ছিল আবেগঘন ছোঁয়া—শাকিব খানের হাত ধরে নাচের একটি দৃশ্য, পেছনে বাজছিল ‘হ্যাপি বার্থডে’ সুর।

অপুর শুভেচ্ছার পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—কখন শুভেচ্ছা জানাবেন বুবলী? অবশেষে বিকেলের দিকে সেই অপেক্ষার অবসান ঘটে। শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান।

ছবিতে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের। সংক্ষিপ্ত ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘শুভ জন্মদিন’, সঙ্গে ভালোবাসার ইমোজি।

পোস্টটি প্রকাশের পর দ্রুতই ভক্তদের প্রতিক্রিয়া জমা হতে থাকে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার রিঅ্যাকশন ও শতাধিক মন্তব্য দেখা যায়। অনেকেই বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে সময়ের হিসাবে স্পষ্ট—অপু বিশ্বাসই প্রথম শুভেচ্ছা জানিয়েছেন, আর কিছুটা দেরিতে হলেও নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।

এদিকে জন্মদিনেও ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য ‘রকস্টার’ সিনেমার শুটিং চলছে।

একই দিনে ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে, যেখানে কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক ও ট্যাটুতে ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top