রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৭:১৬

সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকালে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শাহেদা আহমেদ ছিলেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ২৫ মার্চ ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়ে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম জানিয়েছেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top