শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ০৯:৩৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার সংযোজনের কাজ চলবে। এ কারণে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ বিষয়ে তাহিরপুর সাব-জোনাল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলাউল হক সরকার জানান, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে এলাকাবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top