রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৮:৫৮

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, মো. মোয়াজ্জেম হোসেন মজনু, দপ্তর সম্পাদক শামসুর রহমান, শওকত আলী আশরাফিসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।

বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে রাষ্ট্র ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্বারোপ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top