রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এ ঘটনায় শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ওই ঘটনার বিষয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করা হয়। হেফাজত নেতা আজিজুল হকের করা ওই অভিযোগে সংগঠনটির নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এই বহুল আলোচিত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।