রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

হাজার হাজার হেক্টর জমি কেনার পেছনে অ্যাঞ্জেলিনার লক্ষ্য কী?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৯:৩৭

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচিত হলিউড তারকা অ্যাঞ্জেলিনার  সম্প্রতি বিপুল পরিমাণ জমি কেনার কারণে নতুন করে আলোচনায় এসেছেন। প্রায় ৬০ হাজার হেক্টর জমি কেনার পেছনে তার রয়েছে বিশেষ পরিকল্পনা ও মানবিক লক্ষ্য।

জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার উদ্যোগের অংশ হিসেবেই এই জমি কেনা হয়েছে। দীর্ঘদিন ধরে মানবাধিকার ও পরিবেশগত বিষয় নিয়ে কাজ করে আসা এই তারকা প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতে চান।

বিশেষ করে বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কেনা জমিগুলোতে গড়ে তোলা হতে পারে সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল।

এছাড়া স্থানীয় জনগণের জন্য টেকসই উন্নয়নমূলক প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে তার। এতে করে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের দিকটিও গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত বিনিয়োগ নয়, বরং বৈশ্বিক পরিবেশ সংকট মোকাবেলায় একটি শক্ত বার্তা।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top