শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে অপমান করার ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১৫
বগুড়ার বগুড়া সদর উপজেলা-য় বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় তিন শিক্ষার্থীকে অপমান করার ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ছিলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে বুধবার এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, গত ২৯ এপ্রিল তিন শিক্ষার্থীর গলায় জুতার মালা পরিয়ে তাদের পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
বরখাস্তের আদেশে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।