শিল্পী সমিতির নির্বাচনে আলোচনায় বাপ্পারাজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১১
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়তে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে অন্তত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি প্যানেলে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে লড়বেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে থাকবেন জয় চৌধুরী।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি বাপ্পারাজ। তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মুক্তি।
বর্তমানে শিল্পী সমিতির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। গত ২৪ এপ্রিল তাদের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে হিসেবে আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে ভোট অনুষ্ঠিত হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।