বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বিদেশের মাটিতে আমি হয়ে উঠি একটুকরো বাংলাদেশ: ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১০

সংগৃহীত

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ নিয়ে হাজির হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে সেখানে তার পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কাকের প্রতি তার অদ্ভুত ভালোবাসা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ভালোবাসার উৎপত্তি তো বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি।”

পুরান ঢাকায় বেড়ে ওঠার স্মৃতিচারণ করে ভাবনা জানান, ছোটবেলায় প্রথম যে পাখিটি তিনি দেখেছিলেন, সেটি ছিল কাক। আর সেই থেকেই কাকের প্রতি আলাদা এক টান তৈরি হয় তার।

কাক নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হলেও এ বিষয়ে নিজের অবস্থানে অনড় অভিনেত্রী। বরং সবাইকে কাকের প্রতি একটু সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভাবনা বলেন, “আপনারা যে ‘কাক কাক’ করেন, আমি চাই তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।”

এদিকে মস্কো চলচ্চিত্র উৎসবে সবুজ বেনারসি গাউন পরার কারণও ব্যাখ্যা করেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “বিদেশের মাটিতে আমি শুধু ভাবনা নই, আমি হয়ে উঠি একটুকরো বাংলাদেশ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top