চার বিভাগে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৩২
রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝোড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির কারণে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এই সময়ের জন্য ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।