বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও শান্তি স্থাপনের জন্য ৫ দফা প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৩৯

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে পাকিস্তান ও চীন যৌথভাবে ৫ দফা প্রস্তাব দিয়েছে। তারা দ্রুত যুদ্ধবিরতি এবং সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এই কূটনৈতিক উদ্যোগ প্রকাশ করা হয়। দুই দেশ প্রস্তাবটি ‘শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা’ এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর লক্ষ্যেই তুলে ধরেছে।

চীন-পাকিস্তানের প্রস্তাবিত ৫ দফা:

১) অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা।

২) দ্রুত শান্তি আলোচনা শুরু করা।

৩) বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ করা।

৪) হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা।

৫) জাতিসংঘ সনদের প্রতি সম্মান প্রদর্শন করা।

এর আগে মিশর, ওমানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার চেষ্টা কার্যকর হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র এই সংঘর্ষ থেকে সরে আসতে পারে। তবে ইরান জানিয়েছে, বর্তমানে কোনো “গুরুত্বপূর্ণ আলোচনা” চলছে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top