শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি:শবনম বুবলী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৯
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। তাদের একটি সন্তান রয়েছে, তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন বিয়ের খবর সামনে আসে।
সম্প্রতি একটি পডকাস্টে শবনম বুবলী স্পষ্ট করে জানিয়েছেন, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
বুবলী আরও বলেছেন, শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর একান্তই ব্যক্তিগত বিষয়। বর্তমান সম্পর্ক নিয়ে তিনি জানিয়েছেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছু ঠিক হয়ে যায়। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত পডকাস্টে বুবলী প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।