প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন ঘিরে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর প্রথা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে আসতে পারেন। তাদের আগমনকে সামনে রেখে সৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এ কারণেই সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যদিও শ্রদ্ধা নিবেদনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেদিন পুষ্পস্তবক অর্পণ করবেন, সেদিন পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতীয় স্মৃতিসৌধে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আগমন উপলক্ষে সৌধ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।