জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩২
জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি। নির্বাচনের পর এটিই দুই শীর্ষ নেতার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করা হবে— এমন প্রশ্নও উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তিনি কী পছন্দ করেন। তার পছন্দ অনুযায়ীই আপ্যায়নের চেষ্টা করব।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।