সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

যশ-নুসরাতের ফ্ল্যাটের নিচে আগুন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৫

সংগৃহীত

কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন একটি অভিজাত বহুতলে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনেই বাস করেন টলিউড তারকা যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র। আগুনের ঘটনায় তারা অল্পের জন্য রক্ষা পান।

ভবনটির পাঁচতলায় আগুন লাগার পর মুহূর্তেই চারপাশ কালো ধোঁয়ায় ঢাকা পড়ে। ঠিক ওপরের তলায় (ছয়তলা) থাকা যশ ও নুসরাত সন্তানদের সঙ্গে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামেন। অন্যদিকে, আঠারো তলা থেকে পরিচালক শুভ্রজিৎ তার বৃদ্ধা মাকে নিয়ে আপৎকালীন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নেমে আসেন।

আগুন নেভানোর পর জ্যেষ্ঠ অভিনেতা যশ দাশগুপ্ত বলেন, “আমাদের ফ্ল্যাটটি আগুনের উৎসের ঠিক ওপরের তলে থাকায় আতঙ্ক বেশি ছিল। তবে আমরা সবাই এবং বাচ্চারা নিরাপদে আছি। প্রপার্টিতে বড় কোনো ক্ষতি হয়নি।”

পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, আগুন লাগার কারণ হিসেবে শোনা যাচ্ছে পাঁচতলার একটি ফ্ল্যাটে শিবরাত্রির আরতির আগুন না নিভিয়ে বাসিন্দারা মন্দিরে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top