প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৯
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গত ১২ ডিসেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের হাতের ছবি দিয়ে নিজের ফেসবুক পোস্টে অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। অপূর্ব তখন লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।”
দীর্ঘ দুই মাস পর এবার মেয়ের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অপূর্ব। একটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে আছেন তিনি। আরেক ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।”
ছবি প্রকাশের পর স্বল্প সময়ে হাজার হাজার রিঅ্যাক্ট ও শতাধিক মন্তব্য পাওয়া গেছে।
অপুর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে এক পুত্রসন্তান আয়াশ রয়েছে। এর আগে অপূর্ব অভিনেত্রী প্রভা-কে বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে জন্ম নেন কন্যা আনায়া।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।