অস্কার মঞ্চে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন হাভিয়ের বারদেম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৩:২৭

সংগৃহীত

অস্কারজয়ী হাভিয়ের বারদেম সর্বদা সোচ্চার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তিনি আবারও যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেছেন।

গত রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করার সময় বারদেম বলেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই বক্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকরা জোরালো করতালি দিয়ে সমর্থন প্রকাশ করেন। মঞ্চে তার সঙ্গে ছিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

এর আগে রেড কার্পেটে এসে তিনি যুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট করেছিলেন। বারদেম ফিলিস্তিনের সমর্থনে বিশেষ ব্যাচ লাগানো পোশাক পরে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও'ব্রায়েন উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরেন।

বারদেমের এই মন্তব্যের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলা বিতর্ক আবারও নজরে এসেছে। তার বক্তব্য আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে।

৯৮তম অস্কার আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এছাড়া সিনার্স চারটি এবং ফ্রাঙ্কেনস্টাইন তিনটি বিভাগে অস্কার অর্জন করেছে। সেরা অভিনেতার খেতাব জিতেছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top