মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

লন্ডন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয়টি সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৮:০৫

ছবি: সংগৃহীত

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এ আয়োজন।

এবারের উৎসবে মোট ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্য সিনেমাগুলো হলো ‘নয়া মানুষ’ (পরিচালক: সোহেল রানা বয়াতি), ‘উড়াল’ (পরিচালক: জোবায়দুর রহমান), ‘নয়া নোট’ (পরিচালক: অনন্য প্রতীক চৌধুরী), ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (পরিচালক: আকাশ হক) এবং ‘দ্য স্টোরি অব আ রক’ (পরিচালক: জাক মীর)।

এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে। পরিচালক সোহেল রানা বয়াতি জানান, সিনেমাটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

‘নয়া মানুষ’ নির্মিত হয়েছে বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।

আয়োজনে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণকে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top