রাজনীতি থেকে সরে অভিনয়ে মন দিতে চান দেব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:০৮
টালিউড সুপারস্টার দেব জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে আর বেশি জড়াতে চান না। দীর্ঘদিন সক্রিয় রাজনৈতিক জীবনের পর আবারও অভিনয়েই পুরো মনোযোগ দিতে চান এই অভিনেতা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সরকার গঠনের জন্য বিজেপিকে শুভেচ্ছা জানান সাবেক এই সাংসদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলার অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য নতুন সরকার কাজ করবে— এমনটাই তার প্রত্যাশা।
একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্পে ‘নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি’ বন্ধের আহ্বান জানান দেব। তার মতে, বাংলা সিনেমার বিকাশের জন্য প্রয়োজন শৈল্পিক স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান।
নিজ এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ করে বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন দেব।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”
তবে তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্তই মনে করছেন, ‘অভিনেতা দেব’-কেই পর্দায় বেশি মানায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।