অস্ত্রোপচারের পর বিশ্রামে অক্ষয়, দ্রুতই ফিরবেন শুটিংয়ে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:০৯
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। একের পর এক বিগ বাজেট সিনেমার কাজের মাঝেই এবার তাকে চোখের একটি ছোট অস্ত্রোপচার করাতে হয়েছে।
বুধবার সকালে অভিনেতার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভক্তদের দুশ্চিন্তার কিছু নেই— দ্রুতই সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন অক্ষয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন সিনেমা ‘কেরলম’-এর শুটিং অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে পরিচালকসহ সহ-অভিনেত্রী বিদ্যা বালান, রশ্মি খান্না ও পুরো টিমকে ধন্যবাদ জানান তিনি।
অক্ষয়ের হাতে বর্তমানে রয়েছে একাধিক আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’।
শৃঙ্খলিত জীবনযাপনের জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, গত ১৫ বছর ধরে তিনি কোনো সিঙাড়া খাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।