বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আরব আমিরাতে ড্রোন ধ্বংসাবশেষে বাংলাদেশির মৃত্যু

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৩:০৯

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত ওই বাংলাদেশির ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।

এদিকে, ‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানায়, আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। কিন্তু এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে এ ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষাপটে মার্কিন ঘাঁটি ও ইসরাইলি স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘোষণা দেয় ইরান।

এদিকে, সঠিক তথ্য জানতে শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top