শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

নরসিংদীর ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম হাসনাতের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪

ছবি: সংগৃহীত

নরসিংদী-র মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, নর‌সিংদী‌তে কি‌শোরী‌কে ধর্ষণ ও বাবার কাছ থে‌কে ছি‌নি‌য়ে নি‌য়ে হত‌্যায় জানা যা‌চ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হ‌লেন মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য আরও লেখেন, সংবাদমাধ‌্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষক‌দের কাছ থে‌কে টাকা খে‌য়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের না‌মে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা ক‌রেন। মামলা কর‌তে দেন‌নি। উল্টো মে‌য়ে‌টির প‌রিবার‌কে এলাকা ছাড়তে ব‌লেন। এতে চা‌পে প‌ড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নিয়ে যায় নূরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়।

সবশেষ হাসনাত আব্দুল্লাহ লেখেন, পু‌লিশ মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে, যা য‌থেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধর‌তে হ‌বে ২৪ ঘণ্টার ম‌ধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতা‌দের ধর‌তে হ‌বে। স্বারাষ্ট্রমন্ত্রী‌কে বল‌তে হ‌বে, বিএন‌পি নেতা‌দের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ, খু‌নের মতো জঘন্য অপরাধ ক‌বে থাম‌বে?

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top