‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’- এতিমখানার শিশুর চিঠি কাঁদাচ্ছে সবাইকে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১১:২২
রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর লেখা চিঠি সম্প্রতি ভাইরাল হয়ে কাঁদাচ্ছে অনেকে। গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর ছবি ও চিঠিটি প্রকাশ করেন।
নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ্ একটা কাগজ হাতে দিলো!’
পোস্ট করা ছবিতে শিশুর লেখা চিঠি দেখা গেছে। তাতে শিশুটি লিখেছে, ‘আম্মা, আমারে সাবান দিয়ো। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো, ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো, মশা কামড়ায়।’
চিঠিটি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। নাসরিন আক্তার, যিনি শিশুটির মা, পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা দিয়ে সাহায্যের আহ্বান জানাচ্ছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।