সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বেঁচে আছেন চান্দাভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাকিব

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২

ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি চান্দাভাই খ্যাত কনটেন্ট নির্মাতা ও অভিনয়শিল্পী রাকিব হাসান নন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামের এক কনটেন্ট নির্মাতাকে প্রকাশ্যে চার দফা গুলি করা হয় বলে জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে- নিহত ব্যক্তি চান্দাভাই খ্যাত কনটেন্ট নির্মাতা ও নির্মাতা রাকিব হাসান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হন।

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ভুয়া সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আল্লাহর রহমতে সুস্থ আছেন।

ঘটনার পর রাকিব হাসান নিজেও সরাসরি সম্প্রচারে এসে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, এটি একটি ভুল সংবাদ। কীভাবে এই খবরটি ছড়িয়ে পড়েছে তা তারাও জানেন না।

তিনি আরও বলেন, অনেকেই তাকে ফোন করেছেন। কিন্তু বিষয়টি জানার পরপরই সবার ফোনে সাড়া দেওয়া সম্ভব হয়নি। সবার কাছে তিনি দোয়া কামনা করেন এবং জানান, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।

এদিকে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ ধরনের সংবাদ প্রচারের আগে তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top