বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ মে

চাকরি ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১২:২৪

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে।

গত ৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ ও নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • পদ: এক্সিকিউটিভ
  • বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: পূর্ণকালীন (বেসরকারি)
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের ব্যবসায় প্রশাসন, কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বিজনেস প্রসেস ম্যাপিং ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে দক্ষতা থাকতে হবে।

এ পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি থাকছে একাধিক সুবিধা, যেমন—

  • সপ্তাহে দুই দিন ছুটি
  • দুপুরের খাবারের সুবিধা
  • বার্ষিক বেতন বৃদ্ধি
  • দুটি উৎসব বোনাস
  • স্বাস্থ্য বীমা
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট

আবেদন সময়সীমা

আবেদন গ্রহণ করা হবে ২০ মে পর্যন্ত। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top