স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত কর্মকর্তা শরীফ মাহমুদের ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫১
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদের নামে থাকা দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি জব্দের নির্দেশ দিয়েছেন। আদেশটি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দকৃত ফ্ল্যাট ও জমির বাজার মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৬০ লাখ টাকা ও ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, শরীফ মাহমুদ ও অন্যান্য সংশ্লিষ্টরা মিলে মিরপুরের সেনপাড়া পর্বতা মৌজায় একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্ল্যাট ও জমি বিক্রি বা স্থানান্তর করা যাবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।